| জেলা প্রাথমিক শিক্ষা অফিস |
|
অফিসের নাম : জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী। অফিসের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টাল ঠিকানা : মাইজদীকোর্ট, পোঃ – নোয়াখালী, জেলা- নোয়াখালী। ই-মেইল ঠিকানা (যদি থাকে) : এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। ফ্যাক্স : ৬২৮০৬ ফোন : ৬১২৭৮ অফিস প্রধানের নাম, পদবী, ছবি এবং যোগাযোগের ঠিকানাঃ নাম : মোঃ আবুল খায়ের পদবী : জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যোগাযোগের ঠিকানাঃ জেলা প্রাথমিক শিক্ষা অফিস, নোয়াখালী মোবাইল নম্বর- ০১৭১৭০৮১৬৭৯ অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টারঃ নোয়াখালী জেলায় ৯টি উপজেলায় ৭৭৬ টি সরকারী, ৩২২টি রেজিঃ, ১টি শিশু কল্যাণ বিদ্যালয়, ৭৭টি কমিউনিটি, ২৪টি অস্থায়ী রেজিঃ বে-সরকারী, ১৬টি স্থাপন ও চালুর অনুমতি প্রাপ্ত বে-সরকারী এবং ৩৯টি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় সহ মোট ১২৫৩ বিদ্যালয়ের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৭৭৫ জন প্রধান শিক্ষক, ৩৪৭৪ জন সহকারী শিক্ষক এবং রেজিঃ বে-সরকারী বিদ্যালয়ে ১২৮০ জন শিক্ষক, শিশু কল্যাণ বিদ্যালয়ে ৪ জন শিক্ষক, কমিউনিটি বিদ্যালয়ে ৩০৮ জন শিক্ষক এবং অস্থায়ী রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৯৬ জন, স্থাপন ও চালুর অনুমতি প্রাপ্ত বে-সরকারী বিদ্যালয়ে ৬৪ জন এবং বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৫৬ জন সহ মোট ৬১৫৭ জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা জেলা প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রদত্ত সেবাসমূহ এবং সেবা প্রদানে প্রয়োজনীয় সময়কালঃ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ আবেদন গ্রহণ, আবেদন বাছাই, নিয়োগ পরীক্ষা গ্রহণ, চুড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র ইস্যু করণ । বিনামূল্যে পাঠ্য পুস্তক গ্রহণ ও উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ । বিদ্যালয়বিহীন গ্রামে স্থানীয় জনগণের সহযোগিতায় স্ব-স্ব উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন । শিশু জরিপ, ভর্তি, উপস্থিতি, ঝরেপড়া রোধ কল্পে মা সমাবেশ, উঠান বৈঠক, গ্রাম সভা ইত্যাদি উদ্ধুদ্ধকরণমূলক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন । শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্দির জন্য বিভিন্ন প্রকারের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ । শিক্ষার গুণগত ও পরিমাণগত মান বৃদ্ধির জন্য বিদ্যালয় ও অফিস পরিদর্শন । শিক্ষক ও কর্মচারীদের পেনশান, এলপিআর, জিপিএফ চুড়ান্ত উত্তোলন, পরীক্ষার অনুমতি, স্কেল পরিবর্তন পদোন্নতি ও টাইমস্কেল মঞ্জুরী, পাস পোর্ট অনুমতি, দক্ষতা সীমা, আন্তঃ উপজেলা বদলী, শৃঙ্খলা মূলক ব্যবস্থা গ্রহণ, বিদ্যালয় অফিস সংস্কার ও পুনঃ নির্মাণ/ কক্ষ সম্প্রসারণ ইত্যাদি কাজের জন্য উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে বিদ্যালয়ের তালিকা নির্বাচন ও উন্নয়নমূলক কাজের তদারকীকরণ, দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে উপবৃত্তি বিতরণ ও উক্ত কাজ তদারকী করণ, আন্তঃ জেলা ও আন্তঃ বিভাগ বদলীর আবেদন উর্দ্ধতন অফিসে অগ্রায়ণ, পবিত্র হজ্বব্রত পালন, তীর্থ যাত্রা ও বিদেশ গমনের আবেদন উর্ধতন অফিসে অগ্রায়ণ। উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়ের সাময়িক, বার্ষিক, সমাপনী পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ করণ। প্রাথমিক শিক্ষার উন্নয়নে অবদান রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করণ । বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস যথাযথভাবে পালন। প্রাথমিক শিক্ষার সম্পর্কিত প্রকল্পসমূহ বাস্তবায়ন, কার্যক্রম তদারকি ও প্রকল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সাথে ঘনিষ্ঠভাবে কাজ সম্পাদন । প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত অন্যান্য কাজ সম্পাদন । সময়কাল ৩ হতে ৭ দিন । ৬। শাখা অফিসগুলোর তালিকা এবং যোগাযোগ তথ্যঃ
|