| জেলা সমবায় অফিস |
|
১। অফিসের নামঃ জেলা সমবায় কার্যালয়, নোয়াখালী। ২। অফিসের সঙ্গে যোগাযোগের জন্য পোস্টাল ঠিকানাঃ জেলা প্রশাসন এর ২নং বিল্ডিং ২য় তলায়। ৩। ই-মেইল,ফ্যাক্স এবং ফোন নম্বরঃ- ক) ই-মেইল- এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে। খ) ফ্যাক্স : নাই। গ) ফোনঃ ০৩২১-৬১৪৪২ ৪। অফিস প্রধানের নাম, পদবী, ছবি এবং যোগাযোগের ঠিকানাঃ ক) অফিস প্রধানের নামঃ শেখ কামাল হোসেন খ) পদবীঃ জেলা সমবায় অফিসার, নোয়াখালী। গ) ছবিঃ সংযুক্ত ০১(এক) প্রস্থ। ঘ) যোগাযোগের ঠিকানাঃ- রোকেয়া আজিম নিলয়, মোক্তার মসজিদ কলোনী, পূর্ব লক্ষীনারায়নপুর, মাইজদী কোর্ট, নোয়াখালী। মোবাইলঃ ০১৭২৬-৫৬৭৫৬৭ ৫। অফিসের কার্যক্রম ও সার্ভিস চার্টার :- সমবায় অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবা ও গুরুত্বপূর্ণ তথ্যাদি নিম্নরূপঃ · সমবায় একটি নিবন্ধনকৃত এবং গণতান্ত্রিক শৃঙ্খলায় পরিচালিত অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্তি রয়েছে। · নিবন্ধন বা অনুমোদন ব্যাতিত কোন সংগঠন কিংবা সমিতি বা সংঘের নামে ’’সমবায়’’বা ’’কো-অপারেটিভ’’ শব্দ ব্যবহার করা যায় না এবং কেউ যদি এই আইনটি লংঘন করেন তবে দায়ী ব্যক্তি অনধিক এক বৎসর কারাদন্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হবেন। · একটি প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নূন্যতম ২০(বিশ) জন ব্যক্তি সদস্যের প্রয়োজন। · কেন্দ্রীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি, যার সদস্য হবে এইরূপ অমত্মতঃ ১০(দশ) টি প্রাথমিক সমবায় সমিতি। · জাতীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি, যার সদস্য হবে একই উদ্দেশ্য সম্বলিত ১০(দশ)টি কেন্দ্রীয় সমবায় সমিতি। · সমবায় সমিতি নিবন্ধনের উদ্দেশ্য নির্ধারিত ফরমে,নির্ধারিত পদ্ধতিতে,নির্ধারিত ফি, সমিতির প্রস্তাবিত উপ-আইনের তিনটি কপি এবং নির্ধারিত অন্যান্য কাগজপত্র সহ সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদনপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধক ৬০দিনের মধ্যে নিবন্ধন কার্য সমাপ্ত করবেন অথবা ৩০দিনের মধ্যে সংশ্লিদের নিকট প্রয়োজনীয় তথ্য দাখিলের পরামর্শ দিতে পারেন। · সমবায় একটি নিবন্ধনকৃত এবং গণতান্ত্রিক শৃঙ্খলায় পরিচালিত অর্থনৈতিক সংগঠন যার সামাজিক সম্পৃক্তি রয়েছে। · নিবন্ধন বা অনুমোদন ব্যাতিত কোন সংগঠন কিংবা সমিতি বা সংঘের নামে ’’সমবায়’’বা ’’কো-অপারেটিভ’’ শব্দ ব্যবহার করা যায় না এবং কেউ যদি এই আইনটি লংঘন করেন তবে দায়ী ব্যক্তি অনধিক এক বৎসর কারাদন্ডে বা অনধিক পাঁচ হাজার টাকা অর্থ দন্ডে বা উভয় দন্ডে দন্ডিত হবেন। · একটি প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নূন্যতম ২০(বিশ) জন ব্যক্তি সদস্যের প্রয়োজন । · কেন্দ্রীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি, যার সদস্য হবে এইরূপ অমত্মতঃ ১০(দশ) টি প্রাথমিক সমবায় সমিতি। · জাতীয় সমবায় সমিতি অর্থাৎ এমন একটি সমবায় সমিতি,যার সদস্য হবে একই উদ্দেশ্য সম্বলিত ১০ (দশ)টি কেন্দ্রীয় সমবায় সমিতি। · সমবায় সমিতি নিবন্ধনের উদ্দেশ্য নির্ধারিত ফরমে, নির্ধারিত পদ্ধতিতে, নির্ধারিত ফি, সমিতির প্রসত্মাবিত উপ-আইনের তিনটি কপি এবং নির্ধারিত অন্যান্য কাগজপত্রসহ সংশ্লিষ্ট নিবন্ধকের নিকট আবেদনপত্র দাখিল করতে হবে। সংশ্লিষ্ট নিবন্ধক ৬০দিনের মধ্যে নিবন্ধন কার্য সমাপ্ত করবেন অথবা ৩০দিনের মধ্যে সংশ্লিদের নিকট প্রয়োজনীয় তথ্য দাখিলের পরামর্শ দিতে পারেন। (৭) নিবন্ধন সনদঃ পেশকৃত নিবন্ধনের কোন আবেদন মঞ্জুর হলে নিবন্ধক আবেদনকারীর বরাবরে নির্ধারিত ফরমে একটি নিবন্ধন সনদ ইস্যু করবেন এবং এ সনদ উক্ত সমিতির নিবন্ধনের ব্যাপারে চুড়ান্ত প্রামাণ্য দলিল হিসাবে গন্য হবে। (৮) প্রত্যেক সমবায় সমিতি একটি সংবিধিবদ্ধ সংস্থা যার স্থায়ী ধারাবাহিকতা আছে। (৯) সমবায় আইন,বিধিমালা ও উপ-আইন পালন শর্তে সমবায় সমিতির চুড়ান্ত কর্তৃত্ব তার সাধারণ সভার উপর বর্তাবে। (১০) প্রত্যেক সমবায় সমিতি ব্যবস্থাপনার দায়িত্ব আইন,বিধিমালা,উপ-আইন মোতাবেক গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির উপর ন্যস্ত থাকবে এবং সাধারণ সভায় সম্পাদন যোগ্য কার্য ব্যতিত সকল কার্য উক্ত কমিটি সম্পাদন করবে। (১১) সমবায় আইন অনুযায়ী প্রত্যেক সমবায় সমিতিতে কমপক্ষে ৭ (সাত)টি রেজিষ্টার হালনাগাদ সংরক্ষণ করতে হবে। (১২) সাধারণ সভার অনুমতি ব্যতিত কোন সমবায় সমিতির স্থাবর সম্পত্তি এবং যন্ত্রপাতি বা যানবাহনের ন্যায় সম্পত্তি যা সমিতির মূলধনের অংশ তা বিক্রয়, বিনিময় বা ৫(পাঁচ)বৎসরের অতিরিক্ত সময়ের জন্য ইজারা প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে। এর ব্যত্যয় শাস্তিযোগ্য অপরাধ। (১৩) সমিতির হিসাব ও কার্যক্রম নিবন্ধক কর্তৃক মনোনীত বা প্রতিষ্ঠান দ্বারা বাৎসরিক অডিট কার্য সম্পাদন করাতে হবে। (১৪) সমিতির কার্যক্রমে সংক্ষুদ্ধ হলে ব্যবস্থাপনা কমিটির এক তৃতীয়াংশ সদস্য অথবা সাধারণ সদস্যের ১০% নিবন্ধকের নিকট তদন্তের আবেদন করতে পারেন। (১৫) সমিতির কার্যক্রম অথবা অবসায়ন অথবা নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে কোন সংক্ষুদ্ধ ব্যক্তি সংশ্লিষ্ট নিবন্ধক এর নিকট বিধি মোতাবেক সালিস দাবী করতে পারেন। সালিসের সিদ্ধান্তের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপীল করতে পারেন। (১৬) সমবায় আইন ভঙ্গকারী কোন ব্যক্তি ৫০০০(পাঁচ হাজার) টাকা জরিমানা বা (ছয়) মাসের কারাদন্ড হতে পারে। (১৭) সরকারের অনুমোদনক্রমে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা। (১৮) দেশের জনগণকে সমবায়ের আদর্শে সংগঠিত করে তাদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সমবায় অধিদপ্তর কাজ করে যাচ্ছে। (১৯) সমবায় সমিতির উপর জরিপ,গবেষণা ও কেস স্ট্যাডি পরিচালনা করা এবং এর উপর প্রয়োজনীয় সুপারিশসহ সরকারের নিকট প্রতিবেদন পেশ করা। (২০) সমবায় সংক্রান্ত যে কোন তথ্য বা পরামর্শের প্রয়োজন হলে যে কোন সমবায় কার্যালয়ে কোন ব্যক্তি পরামর্শ করতে পারেন।
৬। শাখা অফিস/উপজেলা সমবায় অফিস গুলোর তালিকা এবং যোগাযোগ তথ্যঃ
(1) উপজেলা সমবায় অফিস-সদর ,নোয়াখালী। যোগাযোগঃ ফোন-০৩২১-৬১৩৫৭
(2) উপজেলা সমবায় অফিস-বেগমগঞ্জ,নোয়াখালী। যোগাযোগঃ ফোন-০৩২১-৫৩৫৫২
(3) উপজেলা সমবায় অফিস-চাটখিল,নোয়াখালী। যোগাযোগঃ ফোনঃ ০৩২২২-৭৫০৭৮
(4) উপজেলা সমবায় অফিস-কোম্পানীগঞ্জ,নোয়াখালী। যোগাযোগঃ ফোন-০৩২২৩-৫৬০০৫
(৫) উপজেলা সমবায় অফিস-হাতিয়া,নোয়াখালী। যোগাযোগঃ ফোন-০৩২২৪-৫৬০২৮
(6) উপজেলা সমবায় অফিস-সেনবাগ,নোয়াখালী। যোগাযোগঃ ফোন-০৩২২৫-৫৬০২০
(৭) উপজেলা সমবায় অফিস-সোনাইমুড়ি,নোয়াখালী। যোগাযোগঃ মোবাইলঃ ০১৭১৮-১৩৪৫২৪
(৮) উপজেলা সমবায় অফিস-কবিরহাট,নোয়াখালী। যোগাযোগঃ মোবাইলঃ ০১৫৫৪-৩২২৬৬৭
(9) উপজেলা সমবায় অফিস-সূবর্ণচর,নোয়াখালী। যোগাযোগঃ মোবাইলঃ ০১৭২২-৪৪০৩৮৩
|