জেলা প্রশাসন
left_menu_pic
Joomla Slide Menu by DART Creations
left_menu_footer
জেলা প্রশাসকের বার্তা

আমাদের পৃথিবী দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে। এতে ডিজিটাল বিপ্লবের একটি বিরাট ভূমিকা রয়েছে। মানুষের যোগাযোগের পদ্ধতি, কাজ ও ব্যবসার ধরণ, সাথে সাথে মানুষের দৃষ্টিভঙ্গিরও ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। তাৎক্ষণিকতা, দ্রুততা ও সহজ অভিগম্যতার জন্য ইন্টারনেট আধুনিক জীবনের একটি অপরিহার্য অংশে পরিণত হয়েছে।

উন্নত যোগাযোগের উপর উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। তথ্য প্রযুক্তির উন্নয়নের কারণে ক্রমান্বয়ে ছোট হয়ে আসছে পৃথিবী। তথ্য প্রযুক্তি জীবনকে দিয়েছে তড়িৎ গতি, সময়কে করেছে সংক্ষিপ্ত এবং মানবিক সংযোগকে করেছে বহুমাত্রিক। তথ্য প্রযুক্তির এ সুযোগ জেলা প্রশাসন, নোয়াখালীও দ্বিগুণ উৎসাহে অংশগ্রহণে আগ্রহী। ডিজিটাল বিপ্লবের ফলে প্রাপ্য সুবিধাদি গ্রহণ করতে আমরা বদ্ধ পরিকর। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে জনসেবাকে সহজলভ্য ও জনগণের দোড়গোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ কার্যকর হবে বলে বিশ্বাস করি। জেলা তথ্য বতায়নটি মূলতঃ জেলাবাসীকে সঠিক সময়ে দ্রুত ও সঠিক তথ্য দেয়ার একটি প্রয়াস। আমরা আশা করি জেলা তথ্য বতায়নটি জেলাবাসীর প্রত্যাশা পূরণে সক্ষম হবে। সময় এবং জনগণের ত্রুমবর্ধমান চাহিদা ও যেকোন পরিবর্তনের প্রেক্ষিতে এতে বাস্তব তথ্য সন্নিবেশ করা হবে।

এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই যে, ডিজিটাল বাংলাদেশ গড়ার বিষযে সরকারের ঘোষণায় এ জেলার ছাত্র ও যুবকদের মধ্যে এক নবজাগরণের সৃষ্টি করেছে। এরই মধ্যে জেলার ডিজিটাল প্রযুক্তি বিস্তারে বিভিন্ন সংগঠন ছাত্র, যুবক, ও সর্বশ্রেণীর মানুষকে ডিজিটাল প্রযুক্তি জ্ঞান বৃদ্ধিতে প্রসংশনীয় সহায়তা করছে, যা ডিজিটাল বাংলাদেশ গড়ার এক উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশা পোষণ করি।

নোয়াখালী জেলা তথ্য বাতায়নের শুভ সূচনা করতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার সহকর্মীদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের পরিকল্পনা বাস্তবে রুপায়িত হয়েছে। আমি আরও ধন্যবাদ জানাই জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের যারা তথ্য সরবরাহ করে বিশেষভাবে সহায়তা করেছেন।

যৌক্তিক কতিপয় সীমাবদ্ধতার কারণে
জেলা তথ্য বাতায়নটি এখনো স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেনি। তবে আমাদের আন্তরিক প্রচেষ্টার কোন ঘাটতি নেই। আমাদের প্রচেষ্টা থাকবে ওয়েব সাইটটিকে মানসম্মত পর্যায়ে উন্নীত করার, নিয়মিত হালনাগাদ করার, যাতে এটি জনগণের আকাংখা পূরণে সক্ষম হয়। জেলা তথ্য বাতায়নটির কলেবর বৃদ্ধি ও সমৃদ্ধিতে আপনাদের যেকোন গঠনমূলক পরামর্শ ধন্যবাদ ও কৃতজ্ঞতার সাথে গ্রহণে সচেষ্ট থাকব।

পরিশেষে নোয়াখালী জেলা তথ্য বাতায়নে সকলকে স্বাগতম।

 


মো: মিজানুর রহমান
জেলা প্রশাসক
নোয়াখালী।