| বিশেষ অর্জন |
|
উদ্যোগের নামঃ ডিজিটাল হেল্প ডেক্স উদ্যোক্তার নামঃ মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী। সংক্ষিপ্ত বিবরণঃ জেলা প্রশাসক, নোয়াখালী এর কার্যালয়ে একটি ডিজিটাল হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। একজন সহকারী কমিশনার সার্বক্ষণিকভাবে এর দায়িত্বে নিয়োজিত আছেন। এতে জেলার সকল অফিসের সেবা সংক্রান্ত তথ্যসহ বিস্তারিত তথ্য সংরক্ষণ করা হচ্ছে। সেখান থেকে সম্মানিত সেবা প্রত্যাশী জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা হয়। সেখান থেকে জেলাবাসী বিভিন্নভাবে উপকৃত হচ্ছে। উপকারভোগীঃ নোয়াখালী জেলার জনগণ। উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ সমগ্র নোয়াখালী জেলা। উদ্যোগের নামঃ মানসম্মত শিক্ষা উদ্যোক্তার নামঃ মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী। সংক্ষিপ্ত বিবরণঃ সংস্থাপন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক জেলায় মান সম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে জেলা প্রশাসক জেলা উপজেলা থেকে মাঠ পর্যায়ে সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের জনগনের সাথে সভা, সেমিনার, র্যালী, মতবিনিময়, উঠান বৈঠক ইত্যাদি করে আসছেন। জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাঁরা সে অনুযায়ী কাজ করে যাচ্ছেন। শিক্ষার গুনগত মান উন্নয়নে উদ্যোগটি ব্যাপক ভুমিকা রাখছে। উপকারভোগীঃ কোমলমতি শিক্ষার্থীগণ সহ জেলার সর্বস্তরের জনগন। উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ সমগ্র নোয়াখালী জেলা।
উদ্যোগের নামঃজেলার সকল পাকা ঘর রাজস্ব বিভাগের ভূমি উন্নয়ন করের আওতায় আনা উদ্যোক্তার নামঃ মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী। সংক্ষিপ্ত বিবরণঃ ভুমি উন্নয়ন কর বৃদ্ধির বিষয়ে সরকারের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বর্তমান জেলা প্রশাসক জনাব মোঃ মিজানুর রহমান নোয়াখালী জেলায় যোগদানের পর সরকারের রাজস্ব বৃদ্ধি করার লক্ষ্যে জেলার গ্রামাঞ্চলে সরেজমিনে জরিপ করে সকল পাকা ঘরের ভুমি উন্নয়ন কর নির্ধারণের নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক নোয়াখালী জেলার গ্রামাঞ্চলের সকল পাকা ঘরের তালিকা প্রস্তুত করা হয় এবং সরকার নির্ধারিত হারে ভুমি উন্নয়ন কর আদায় করার ব্যবস্থা নেয়া হয়। উপকারভোগীঃ সরকার। উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ সমগ্র নোয়াখালী জেলা।
উদ্যোগের নামঃ মসজিদভিত্তিক জনসচেতনতা কার্যক্রম উদ্যোক্তার নামঃ মোঃ মিজানুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী। সংক্ষিপ্ত বিবরণঃ জেলা প্রশাসক, নোয়াখালী জনাব মোঃ মিজানুর রহমান জেলার বিভিন্ন মসজিদে জুম্মার নামাজে সমবেত মুসল্লী বিশেষ করে সংশ্লিষ্ট এলাকার যুবকদের উদ্দেশ্যে দুর্ণীতি প্রতিরোধ, মাদকের কুফল , জিঙ্গিবাদ এবং সমাজের বিভিন্ন ত্রুটি বিচ্যুতির বিষয়ে সচেতন করে তোলার লক্ষ্যে বক্তব্য প্রদান করছেন। যুব চরিত্র গঠন করে সমৃদ্ধ জাতি গঠনে অবদান রাখার লক্ষ্যে যুবকদের উদ্ভুদ্ধ করছেন। এছাড়া ব্যবসায়ীদের অকারণে দ্রব্যমূল্য বৃদ্ধি করে জনদূর্ভোগ না বাড়িয়ে এবং এ ধরণের অনৈতিক কার্যক্রম হতে বিরত থেকে ব্যবসায়ের প্রকৃত বিধান অনুসরণ করে এবং ধর্মীয় আদর্শে অনুপ্রাণিত হয়ে সৎভাবে ব্যবসা পরিচালনা করার আহবান জানান। এতে জনগণের যথেষ্ট সমর্থন পাওয়া যাচ্ছে। অপরদিকে সমাজেও এর ইতিবাচক প্রভাব প্রতিফলিত হচ্ছে। উপকারভোগীঃ জেলার সর্বস্তরের জনগণ। উদ্যোগটির আওতাভূক্ত এলাকাঃ সমগ্র নোয়াখালী জেলা। |